পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশন এর সভাপতি নিরূপা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরুপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়ার্ড এর সভাপতি জ্ঞান কীর্তি চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি নতুন জয় চাকমা (কার্বারি) শুক্রবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে রাঙামাটির লংগদু উপজেলায় বর্বরোচিত হামলায় খুন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও সহায়সম্পদ লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে লংগদু উপজেলায় নিরীহ পাহাড়ি জনগণের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তি এবং লংগদুতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি জনগণের যথাযথ ক্ষতিপূরণ ব্যবস্থাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।(বিজ্ঞপ্তি)