আরমান খান, লংগদু ॥
“আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে পাহাড়ের উন্নয়ন বেগবান হয়। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও যোগাযোগসহ সকল ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন করেছে শেখ হাসিনার সরকার। সারা দেশে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ, প্রতিটি উপজেলায় একটি করে কলেজকে সরকারিকরণের বাইরেও বিশেষ বিবেচনায় শুধুমাত্র পার্বত্য অঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। দেশের একমাত্র উপজেলা রাজস্থলীতে বিশেষ বিবেচনায় দুইটি কলেজকে একসাথে সরকারিকরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সব সময়ই পাহাড়ের মানুষকে একটু বেশি ভালোবাসেন। আপনারাও শেখ হাসিনাকে আপনাদের হৃদয়ে ঠাঁই দিয়েছেন। আওয়ামীলীগকে হৃদয়ে লিখে রেখেছেন।”
বুধবার দুপুরে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ মডেল হাই স্কুলে নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী ফয়েজুল আজিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সেলিম, মাইনীমূখ হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজি প্রমূখ।
মাইনীমূখ হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহামুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আসমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানার পরিদর্শক (তদন্ত) সানজিদ আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী শামছুল আলম, আওয়ামীলীগ নেতা ওয়াশিংটন চাকমা, শহিদুর রহমান সাগর, আব্দুর রহমান হাওলাদার, সুভাষ চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা মীর শাহ নেওয়াজ চৌধুরী, সাংবাদিক এখলাস মিঞা খান, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, বগাচত্বর ইউপি চেয়ারম্যান আবুল বাশার প্রমূখ।
