পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে (বৃহৎ চন্দ্র পাড়া) গর্ভবতী, প্রসূতি মা, নবজাতকের যতœ ও সেবা বিষয়ক পাপেট প্রদর্শনী করেছে আয়োজক রাঙ্গাবী থিয়েটার। রাঙামাটি থেকে আগত দলটি বৃহস্পতিবার দুপুরের দিকে ইউনিসেফের সহযোগিতায় এই প্রদর্শনী করে। টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ি পুতুল নাচের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অনুষ্ঠান পরিচালক সাইফুল বিন হাসান, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, সংবাদকর্মী তহিদুর রহমান প্রমুখ। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি গ্রীন হিল কলেজের প্রভাষক প্রিয়াশীষ চাকমা, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলন সাহা, লোগাং ইউপি সাবেক মেম্বার সাহেব আলী, খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্টের সাবেক জেলা যুব প্রধান হাফসা আক্তারসহ বিভিন্ন এলাকার পাড়াকর্মীসহ স্থানীয় জনসাধারণ।
