পানছড়ি প্রতিনিধি ॥
আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার পরিষদ মিলনায়তনে দুই হাজার কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করেন পানছড়ি উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিসের সূত্রানুসারে, লোগাং ইউপি-র ৪২০ জন, চেঙ্গী ইউপি-র ৩৩০ জন, সদর ইউপি-র ৪৬০ জন, লতিবান ইউপি-র ৪৫০ জন ও উল্টাছড়ি ইউপি’র ৩৪০ জনকে বীজ ধান ও সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা কৃষকলীগ সভাপতি ও সাংবাদিক শাহজাহান কবির সাজুসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
