কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনী হতে গাঁজাসহ এক মহিলাকে আটক করা হয়েছে ।
রবিবার সকালে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জিন্নাত আলী ও সহকারী উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় রাঙামাটি জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন। অভিযানে ফুল নাহার প্রকাশ ফুলবানুকে (৪৫) ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ফুলবানু কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. সামসুল হকের স্ত্রী।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ জিন্নাত আলী শেখ নিজে বাদী হয়ে কাপ্তাই থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিকে রাঙামাটি কোর্ট হাজতে প্রেরণ করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।
