যেই দলই জিতুক তাতে কোনও দলের খুব একটা লাভ নাই। দুই দলই সুপার লীগে খেলার স্বপ্ন বিসর্জন দিয়েছেন আগেই। নিয়ম রক্ষার ম্যাচে নেমেছে সবুজ আর সৃজন। বৃহস্পতিবার বিকাল তিনটায় রাঙামাটির মারী স্টেডিয়ামে সবুজ সংঘ ক্লাবের মুখোমুখি হয় সৃজন স্পোর্টিং ক্লাব।
আনেকটা আশাহীন ম্যাচে খেলতে নেমে দুই দলই ছন্দহীন ফুটবল খেলতে থাকে। কোন রকম ম্যাচ শেষ করে লীগ থেকে বিদায় নেয়ার দিকে যেন নজর তাদের। সবুজ সংঘ বেশ কয়েকটি আক্রমণ করে সৃজনের রক্ষণভাগে। দুর্বল আক্রমণে সফলতা পায়নি সবুজ সংঘ। পয়েন্ট তালিকার তলানিতে সৃজন মাঝে মাঝে হানা দেয় সবুজের দুর্গে। প্রথমার্ধ সময়ে দুই দলই কেনও গোল না পারায় শূন্য রেখেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের প্রথমে মাঠে নেমে কয়েকটা সুযোগ তৈরি করে সবুজ সংঘ তবে আক্রমণভাগের ব্যর্থতায় গোল যেন মরিচিকা হয়ে উঠে তাদের জন্য। ম্যাচের ৩২ মিনিটের সময় জলিল গোল করে সবুজ সংঘকে ম্যাচে এগিয়ে দেয়। আহত হয়ে সৃজনের প্রধান গোলরক্ষক মাঠের বাইরে গেলে দ্বিতীয় গোল রক্ষক মাঠে নামে। সৃজনকে আর কোন গোল শোধের সুযোগ দেয়নি সবুজ সংঘ। বাকী সময়টুকু শুধু শেষ বাঁশির অপেক্ষায় দুই দল। অবশেষে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সবুজ সংঘ।
পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ গত ১৭ অক্টোবর শুরু হয়ে আগামী ২৯ নভেম্বর শেষ হবার কথা রয়েছে। লীগে রাঙামাটি শহরের ১২টি ক্লাব আংগহণ করছে। শুক্রবার বিকাল তিনটায় রাঙামাটি মারী স্টেডিয়ামে রাইজিং স্টার স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
