নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্কুল পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নানিয়ারচর থানার পেছনের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন নানিয়ারচর জোনের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল রুবাইয়াত হোসাইন (পিএসসি)। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক নুরজামাল হাওলাদার উপস্থিত ছিলেন।
খেলায় ছাত্র ক্যাটাগরি বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় ২-০ গোলে নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়কে এবং ছাত্রীদের ক্যাটাগরিতে নানিয়ারচর উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
