নানিয়ারচর প্রতিনিধি
নানিয়াররের হাট বাজারে দেখা মিলল বিরল প্রজাতির গুইসাপ। তামাটে লালচে বর্ণের এই প্রজাতির গুইসাপটি দেখতে এসময় প্রচুর উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয়রা গুইসাপটি উদ্ধার করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, বুধবারে হাটবাজারে একটি গুইসাপ দেখা গেছে এমন খবর জানতে পেরে সাপটি উদ্ধারে কয়েকজন যুবক বলার পর তারা উদ্ধার করে নিয়ে আসে। এসময় বিরল প্রজাতির এই গুইসাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। সাপটির ওজন প্রায় দুই কেজি। পরে বনবিভাগ খবর দিলে তারা এসে সাপটি নিয়ে যায়।
