নানিয়ারচর প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের একটি গ্রামে হাঁসের পায়ের পাতার ন্যায় তক্ষক উদ্ধার করা হয়েছে। এসময় মো. নিজাম(৬২) নামে একজনকে আটক করে পুলিশ। তিনি বরিশাল তালতলী উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শনিবার নিজামকেসহ তক্ষক উদ্ধার করে পুলিশের কাছে খবর দেয়া হলে পুলিশ এসে তাকে আটক করে।
নিজাম পুলিশকে জানায়, চক্রটির সাথে বুড়িঘাটের নুরু মিয়ার পুত্র সোহেল(২৫) ও আব্দুল লতিফ হাওলাদারের পুত্র মনির (২৫)সহ আরো ৬ থেকে ৭ জন রয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটায় লোকজনের উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি তক্ষকটি বুঝিয়ে দিয়ে পালিয়ে যায় সোহেল ও মনির। পরেরদিন শনিবার সকালে স্থানীয়রা নানিয়ারচর থানায় যোগাযোগ করে এসআই আব্দুর সাত্তার ও কাজী আনোয়ার এর হাতে তক্ষক ও নিজাম উদ্দিনকে বুঝিয়ে দেন।
এ বিষয়ে নানিয়ারচর থানার এস আই আনোয়ার হোসেন তক্ষক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
