নানিয়ারচর প্রতিনিধি॥
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি দা.) সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর জোন সুদক্ষ দশের প্রতিনিধি, থানা প্রতিনিধি স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি মেডিকেল অফিসার, ইউপি প্যানেল চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সড়ক আইন মানা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা।
