নানিয়ারচর প্রতিনিধি॥
নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নানক্রুম এলাকা কাপ্তার চেঙ্গী নদী হতে উত্তোলন হচ্ছে অবৈধভাবে বালু । গোপন তথ্যর ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ)সৈয়দা সাদিয়া নুরিয়া অভিযান পরিচালনা করে চারটি মেশিন জব্দ করে।
তবে এই চারটি মেশিন বিভিন্নজনের হলেও ঘটনাস্থলে কর্মরত মো. ছগির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এরপর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সদর বাজার এলাকায় ভোক্তা অধিকার আইনের ২০০৯ ধারা মোতাবেক দুজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সাদিয়া নুরিয়া জানান, উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
