বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নোম্যানস ল্যান্ডে স্থলমাইন বিস্ফোরণে মনির উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গা মৃত্যু হয়েছে।সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
মৃত মনির উল্লাহ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তের তুমব্রু পয়েন্টে কাটাতারের বেড়া লাগােয়া শূন্যরেখায় কাঠ সংগ্রহে যাওয়ার সময় স্থলমাইন বিস্ফারণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে বিজিবি’র সহায়তায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
রোহিঙ্গা ক্যাম্পের দলনেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফিরে যেতে না পেরে শূন্যরেখায় স্থল মাইন পুতে রেখেছে। নোম্যান্স ল্যান্ডের ৯টি পয়েন্টে স্থল মাইন বসিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জিরোলাইনের মিয়ানমারে অংশে মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিজিবির সহযোগীতায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।