নভেল করোনাভাইরাস সম্পর্কে পৌরবাসীকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা। সোমবার সকালে শহরের রিজার্ভ বাজারে জনগণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
নভেল করোনাভাইরাস কিভাবে ছড়ায় এবং প্রতিরোধে করণীয় বিষয়ক রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে লিফলেট বিতরণে অংশনেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর মো. জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, মো. করিম আকবর, পুলক দে, মিজানুর রহমান বাবু, বিল্লাল হোসেন টিটু, পৌর সংরক্ষিত নারী কাউন্সিলর রুপসী দাশ গুপ্তা, যুবাইদুর নাহার, সোমা বেগম পূর্ণিমা প্রমুখ।
লিফলেট বিতরণকালে জনসাধারণকে কারো জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা, মাথাব্যাথা, নিউমোনিয়া, শ্বাসকষ্টের মতো একাধিক প্রাদুর্ভাব একসাথে দেখা দিলে বা প্রবাস থেকে কেউ রাঙামাটি আসলে সেক্ষেত্রে তাকে অতিসত্বর স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরার্মশদেন পৌর মেয়র ও কাউন্সিলরা। এছাড়াও তারা পৌরবাসীকে করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
এদিন সকালে রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে শিশুপার্ক পর্যন্ত পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে এই লিফলেট বিতরণ করেন পৌরসভার জনপ্রতিনিধিরা।
