নিজস্ব প্রতিবেদক,বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী , নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা আমতলী মাঠ এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক নেপালী নাগরিককে তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম অম্বর থাপা বুড়া (২৪)। সে নেপালের কর্ণালী প্রদেশের যাযার কোর্ট জেলার জ্ঞান গোগি গ্রামের বাসিন্দা দর্জিদ বুড়া থাপার পৃত্র।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকরতা(ওসি) টান্টু সাহা বলেন, চাকঢালা সীমান্তের ৪৪ নাম্বার সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। জিজ্ঞাসাবাদে সে নেপালের নাগরিক পরিচয় দেন। পরে তাকে নাইক্ষ্যংছড়ি পুলিশের কাছে সোর্পদ করে বিজিবি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।
