রাঙামাটির কাউখালীতে বিএনপির’র ২০৬ জন নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। শনিবার সন্ধ্যা সাতটায় উপজেলা সদরস্ত সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে আওয়ামী যুবলীগের আয়োজনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ১৩১ জন পুুরুষ ও ৭৫ জন নারী যোগদান করেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার এর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামসুদ্দোহা চৌধুরী, বেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন প্রমূখ।
এর আগে একই স্থানে কাউখালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিনিধি সম্মলেন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আতুমং মারমার সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ক্যাজাই মারমা, সাধারণ সম্পাদক এরশাদ সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ প্রকাশ চাকমা প্রমূখ।
