অপু দত্ত, খাগড়াছড়ি ॥
প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমান (এইচএসসি) পরীক্ষার ফলাফল। সারাদেশে উত্তীর্ণদের বাঁধভাঙা আনন্দ। খাগড়াছড়িতেও তার কমতি না থাকলেও চমক রয়েছে। গেল বছরের মত এবারও পরিক্ষায় ফলাফল প্রকাশের পর নজর কেড়েছে পাহাড়ী এই জেলা।
প্রকাশিত ফলাফল খাগড়াছড়ির পানছড়িতে একসাথে এইচএসসি পাশ করেছে দুই প্রজন্ম। একদিকে ছেলের সাথে মা অন্যদিকে মায়ের সাথে মেয়ে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে।
এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে প্রসংশায় ভাসছেন তাঁরা। গেল বছর অর্থ্যাৎ ২০২২ সালের অনুষ্ঠিত পরিক্ষায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৫০ বছর বয়সে মো. সিরাজুল ইসলামের সাথে পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে তাঁর ছোট মেয়ে, একমাত্র ছেলে এবং বড় মেয়ের ঘরের নাতি।
জানা যায়, খাগড়াছড়ির সরকারি কলেজ থেকে ইসরাত জাহান জিপিএ ৪ পেয়ে এবং তাঁর মা রাবেয়া আক্তার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে একই কলেজ থেকে জিপিএ ৩.৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেনের স্ত্রী সন্তান তারা।
রাবেয়া আক্তার বলেন, পাড়াকেন্দ্রে শিক্ষকতা করার পাশাপাশি টিউশনি করি। ভাবলাম নিজেকে তৈরি করতে হলে আরো পড়াশুনার দরকার। তাই উন্মুক্ত থেকে পরিক্ষা দিলাম। সামনে পড়াশুনা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
অপর দিকে একই উপজেলার রতœসেন পাড়ার বাসিন্দা রতœসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার স্ত্রী মানেক পুতি চাকমা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দীঘিনালা থেকে ৩.৬৭ এবং ছেলে সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
এই বিষয়ে সুমেন চাকমা বলেন, পড়াশুনায় মায়ের ব্যাপক আগ্রহ রয়েছে। মা সামনে ডিগ্রি অর্জন করবে এমন আশা করি।
