নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুল আলী মঞ্চে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ আবুল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস,এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন ইসলাম, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার এবং কবি সাহিত্যকরা উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল। মেলায় রাঙামাটির বিভিন্ন জাতি গোষ্ঠীর সাহিত্য নিয়ে কাজ করা কবি সাহিত্যিকরা অংশ গ্রহণ করেন। জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের ২০টির মত বইয়ের স্টল বসানো হয়। বুধবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
Previous Articleচট্টগ্রামের কাছে হারলো রাঙামাটির ছেলে ও মেয়ে দু’দলই
Next Article ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ
