নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনাররামপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ জিয়াসহ সকল হত্যাকান্ডের বিচার করা হবে বলে। বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশের জনগনকে বোকা বানিয়ে ক্ষমতায় বসে থাকার আর চালাকি করবেন না। তত্ত¦াবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনুন। দেশের মানুষকে গণতন্ত্র চর্চার সুযোগ দিন। জনগন যদি রাস্তায় নামে তাহলে আপনারা বিদেশের মাটিতেও ঠাই পাবেন না।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহ- উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্ণেল মণিষ দেওয়ান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুর রহমান মুজিব সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
Previous Articleদুইদিনের সাহিত্য মেলার উদ্বোধন রাঙামাটিতে
Next Article অবৈধ ভারতীয় কসমেটিক্স পণ্যসহ আটক ১
