বিএনপি প্রার্থী মনিস্বপন দেওয়ানকে ইঙ্গিত করে ঊষাতন তালুকদারের চীফ এজেন্ট ও জনসংহতি সমিতির স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা বলেছেন, ‘অনেক কোকিলের আনাগোনা বেড়েছে, আপনারা জানেন কোকিল একমাত্র পাখি, যাকে সবসময় দেখা যায়না, শুধু মাত্র বসন্তকালেই দেখা যায়, অথবা দুধের মাছিও বলা যেতে পারে, ঘরে বা বাজারে দুধ থাকলে তাতে মাছি আসে, এটা মাছির স্বভাব, তাই বলে মাছি যদি নিজেকে দুধের মালিক মেনে করে তাহলেতো পাগলেও হাসবে। আপনি বিএনপির সুসময়ে এসেছিলেন, আয়েশে জীবন কাটিয়ে আবার পল্টি মারলেন, জনবিচ্ছিন্ন হয়ে আয়েশি জীবন কাটিয়ে আবার এলেন নির্বাচন করতে, এসেই নানা প্রপাগান্ডা চালাচ্ছেন, জনগন এগুলো বোঝে। ’
রাঙামাটি শহরের আউটার স্টেডিয়াম এলাকায় জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদারের নির্বাচনী সমাবেশে বক্তৃতা প্রদানকালে উদয়ন ত্রিপুরা এইসব কথা বলেছেন।
তিনি মনিস্বপন দেওয়ানের উদ্দেশ্যে আরও বলেল, আপনি একসময় আমাদের দলের সাথে ছিলেন, সেখানেও বেঈমানি করে চলে এসেছিলেন, আপনারতো মনের’ই ঠিক নেই, জায়গারও ঠিক নেই, আপনিতো বানরের মত এ গাছ থেকে ও গাছে লাফিয়ে লাফিয়ে চলেন, এই লাফালাফি করতে গিয়ে দেখিয়েন, আবার না বিচাগুলা গাছে আটকে চিৎপাটাং হয়ে না যান।’
আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার প্রসঙ্গে উদয়ন ত্রিপুরা বলেছেন, তিনিতো এখন ‘উদ্বোধন তালুকদার’,সামনে যা পান তাই উদ্বোধন করেন, আমাদের এমপি কাজ রেডি করে আনেন, আর তিনি ফিতা কাটেন, এই তালুকদারকে এবার প্রতিহত করতে হবে।
এই তালুকদার ফুলে ফেঁপে একাকার হয়েছেন, রাঙামাটিতে বিলাসবহুল বাড়ি, বহুতল বানিজ্যক ভবন, ঢাকায় কয়েকটি বাড়ি, এবারের হলফনামায়ও তার সম্পদ বেড়েছে। এখন প্রশ্ন হলো এ সম্পদ এলো কোথা থেকে, তারতো কোন ব্যবসা নেই, আয় নেই, তার মানে আমাদের এমপি আনেন আর তিনি সম্পদ বানান, একে বয়কট করতে হবে।’
দীপংকরের উদ্দেশ্যে তিনি আরও বলেন-‘আপনি একাধিকবার এমপি ছিলেন, তারপরও জনবিচ্ছিন্ন হয়েছিলেন, এখন আবার স্বপ্ন দেখছেন, কোন লাভ নেই, জনগন এখন সচেতন, আগাগী ৩০ তারিখ জয় আমাদেরই হবে।’
