দীঘিনালায় ২৭ তম জোনকাপ ফুটবল টুর্নামেন্টে বোয়ালখালি (সদর) ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে কবাখালি ইউনিয়ন একাদশ।
মঙ্গলবার উপজেলা মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লে:কর্ণেল আসাদুজ্জামান তাপস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম, থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, বোয়ালখালি সদর ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।
২৩এপ্রিল শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে। চ্যাম্পিয়ন দল বোয়ালখালি (সদর) ইউপি একাদশের হাতে প্রধান অতিথি ট্রফিসহ ৩০হাজার টাকার প্রাইজমানি তোলে দেন। এছাড়া রানার্সআপ দলের হাতেও ২০হাজার টাকার প্রাইজমানি তোলে দেওয়া হয়।
Previous Articleচলে গেলেন ডা: একে দেওয়ান
Next Article তিনমাসের জন্য বন্ধ কাপ্তাই হ্রদে মাছ আহরন
