দীঘিনালা প্রতিনিধি
স্বাস্থ্যবিধি রক্ষা এবং লকডাউন পালনে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করছে দীঘিনালা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড মোহাম্মদ উল্লাহ সার্বক্ষনিক মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।
শনিবার ছিল উপজেলার সর্ববৃহৎ বাজার বোয়ালখালি বাজারের হাটবার। লকডাউন শুরুর প্রথম এ হাটবারে সকালে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৪টি মামলা দিয়ে ২৫জনের নিকট থেকে ৬হাজার ৮০০টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে এক টমটম চালককে সূর্যাস্ত পর্যন্ত কারাদন্ড দেওয়া হয়েছে। অবশ্য এর ফাঁকে বাজারে পুরাতন মাস্ক ব্যাবহারকারী দরিদ্র ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরন করে তাঁদের সচেতনও করেন নির্বাহী কর্মকর্তা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাস্ক ব্যাবহার না করার জন্য ১২টি মামলায় ১৩জনের নিকট থেকে ২হাজার ৩০০টাকা আদায় করা হয়। এর মধ্যে একজন টমটম চালককে সূর্যাস্ত পর্যন্ত কারাদন্ড দেওয়া হয়। এবং পরিবহন আইনে ১২টি মামলায় ১২জনের নিকট থেকে ৪হাজার ৫০০টাকা আদায় করা হয়।
এর আগে বুধ ও বৃহষ্পতিবার দুইদিনে ২৮টি মামলা দিয়ে ৩০জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এর মধ্যে ৮জনকে সূর্যাস্ত পর্যন্ত কারাদন্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, করোনার এ সংকটময় সময়ে সরকারের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
