বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে বিএনপি নেতা ওমর ফারুক জিহাদ’কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

শনিবার সকালে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ডের স্টেডিয়াম এলাকার নিজ বাসা হতে জিহাদকে গ্রেফতার করে পুলিশ। বিএনপি ও স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃত যুবক ওমর ফারুক জিহাদ বিএনপির বান্দরবান জেলা মিডিয়া দল (জিএ সাইভার ফোর্স) জেলা সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
এছাড়াও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার সুবাধে সড়ক দূর্ঘটনা এবং করোনা ভাইরাসের সংকটে মানুষদের সেবায় রক্ত সংগ্রহ, ত্রাণ পৌছে দেয়াসহ বিভিন্ন মানব সেবার সাথে জড়িত।
এছাড়াও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার সুবাধে সড়ক দূর্ঘটনা এবং করোনা ভাইরাসের সংকটে মানুষদের সেবায় রক্ত সংগ্রহ, ত্রাণ পৌছে দেয়াসহ বিভিন্ন মানব সেবার সাথে জড়িত।
তবে পুলিশের দাবী, মোঃ জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ আইডি থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানো অব্যাহত রেখেছে। তার ফেসবুক আইডি থেকে সম্প্রতি লকডাউনে “ব্যাংক খোলা রাখা, হাজার হাজার শ্রমিক দিয়ে কলকারখানা খোলা, মসজিদের বেলায় ২০ জন বাদে মসজিদে তালা এটার নামই লকডাউন, মাফিয়ারা দেশটাকে ছিড়ে খাচ্ছে প্রতিনিয়ত, খাবার দাও,নইলে মানচিত্র ছিড়ে খাবসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার চালিয়ে যাচ্ছে আর এতে রাষ্ট্রের ভাবমুর্তি ও সুনাম ক্ষুণ হওয়ায় পাশাপাশি বিভ্রান্তি ছড়াতে পারে তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী জানান, রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে মো.জিহাদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)/৩১(২) ধারার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।