আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তৃনমূলের বৈঠকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি মো. কাশেমকে মনোনীত করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি কল্যান মিত্র বড়–য়া। এছাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যাকরী কমিটির সকল সদস্য, অংগ সংগঠনের কমিটির সদস্য এবং ৬টি সাংগঠনিক ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য হাজি মো. কাশেমকে মনোনীত করা হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনীত করা হয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুকে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সীমা দেওয়ানকে মনোনীত করা হয়েছে।
বৈঠকে উপস্থিত জেলা আওয়ামীলীগের সহসভাপতি কল্যান মিত্র বড়–য়া জানান, নির্বিঘ্নে খুব সময়ের বৈঠকে দীঘিনালা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়েছে।
Previous Articleরাঙামাটি শহরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহি গুরুতর আহত
Next Article দৈনিক পার্বত্য চট্টগ্রাম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
