দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আওয়াল মিরাজ(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার(১৬) সন্ধ্যায় দীঘিনালার বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিরাজ খাগড়াছড়ি জেলা শহরের মোল্লাপাড়া এলাকার নুরন্নবীর ছেলে। সে পানছড়ি হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি থেকে মোটরসাইকেলযোগে দীঘিনালার মেরুং এ শ্বশুরবাড়ী যাচ্ছিল। পথে বেতছড়ি নামক এলাকায় স্থানীয়রা রাস্তায় গাছ পারাপার করার সময় ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে
