থানচি সংবাদদাতা
বান্দরবানে থানচি উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা জন্য পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকর সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ।
বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আবাসিক চিকিৎসক ডা. রুমা আক্তার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ওষুধ সরবরাহ কর্মকর্তা মো. রায়হান ইসলাম শোভন, কারিতাস লীন প্রকল্পের কো অর্ডিনেটর জ্যোতিময় ত্রিপুরা, সেভ দ্য চিলড্রেনের কো অর্ডিনেটর উচাইসিং মারমা, গ্রীণ হিল সূর্য হাঁসি ক্লিনিকের ম্যানেজার সিমিয়ন বম, মাছাইসিং মারমা প্রমুখ।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ৪৮ জন সেবাকর্মী, বিভিন্ন এনজিও সংস্থার সেবা কর্মীসহ ৬০ জন স্বাস্থ্য সেবিকা অংশগ্রহণ করেন।
