থানচি সংবাদদাতা
বান্দরবানে থানচি উপজেলা চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী, ও সাধারন মেম্বার পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ৪ ইউনিয়ন পরিষদের জন্য তিন জন রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেয়া হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১ নং রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী চসিংমং মারমা আনারস প্রতীক, ২ নং তিন্দু ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মংপ্রুঅং মারমা নৌকা প্রতীক, বিদ্রোহী প্রার্থী ভাগ্য চন্দ্র ত্রিপুরা চশমা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মংসাই মারমা ঘোড়া প্রতীক, ৩ নং থানচি সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত অংপ্রু ম্রো নৌকা প্রতীক, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও মৌজা হেডম্যান মাংসার ম্রো চশমা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ক্রা প্রু অং মারমা আনারস প্রতীক, ৪ নং বলিপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমা নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা আনারস প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মংক্যসিং মারমা চশমা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বনিদ্বতা করছেন।
তবে ২ নং তিন্দু ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অলসেন ত্রিপুরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সাধারণ সদস্য পদে ৪ ইউনিয়ন মধ্যে দুই ইউনিয়নে ৪ জন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া ৪ ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে ৩৩ জন সাধারণ সদস্য আসনে ১১২ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা জানান, চতুর্থ ধাপের ইউপি নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে সকল প্রকার পরিস্থিতির নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলাবাহিনীসহ প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
