থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ প্রদান অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এই আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুরের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অন্যান্যদের সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ-সভাপতি শহিদুল ইসলামসহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
