রাঙামাটিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার বিকালে শহরে বনরূপা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি হাজি মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তারা নিজ উদ্যোগে আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার আহবান জানান। তবে প্রচারপত্র বিলির সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতেও দেখা গেছে।
