বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচিতে কাঠবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার বিদ্যামনি পাড়া এলাকায় থানচি-বান্দরবান সড়কে কাঠবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম জয়রাজ দাস (২২)। সে কাপ্তাই সুইডিশ পলিটেকনিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। জয়রাজ রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনার হিন্দু পাড়ার বাসিন্দা অমল দাসের পুত্র।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতার পুলিশ তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের মেডিকেল অফিসার দিদারুল আলম বলেন, সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক মারা গেছে। হাসপাতালে আনার পূর্বে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পর্যটকের মৃত্যু হয়েছে। তারবাড়ি চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলায়। পাচঁটি মোটরসাইকেল নিয়ে পর্যটকরা থানচি ভ্রমণে যাচ্ছিলো। এসময় এই দুর্ঘটনা হয়।
Previous Article২৫৮ রানের বিশাল হার রাঙামাটির
Next Article অপহৃত তিন শ্রমিকের সন্ধান মেলেনি দুইদিনেও
