নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়া। শনিবার দুপুরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন ঘটনাস্থলে গিয়ে মাটিকাটায় দায়ে জড়িত ইসমাইল হোসেনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন জানান, খাগড়াছড়িতে প্রচলিত আইন অমান্য করে অবৈধ ভাবে মাটিকাটা, পাহাড় কাটাসহ সব ধরনের অনিয়ম রোধে প্রশাসন কাজ করছে। অনিয়মকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
