রিকোর্স চাকমা ॥
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের কর্মকর্তারা শহরের বনরূপা বাজারের তদারকিমূলক মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে আরোও উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী (সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর) মিথুন দেওয়ান ও জেলা পুলিশের সদস্যরা।
এ সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শন তদারকি ও লিফলেট বিতরণ করা হয়।
