মিনারা বেগমকে সভাপতি,সাহিদা বেগমকে সাধারন সম্পাদক ও নাঈমা কামালকে সাংগঠনিক সম্পাদক করে রাঙামাটি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
শনিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুলতানা আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারন সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন করেছেন।
প্রসঙ্গত, মিনারা বেগম এবং সাহিদা বেগম দুজনই রাঙামাটি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় এবং রাজনীতির মাঠের ত্যাগি ও পরীক্ষিত হিসেবে বিবেচিত হন এই দুই নেত্রী । সভাপতি হিসেবে মনোনীত মিনারা আরশাদ রাজনৈতিক পরিবারেই সন্তান। রাঙামাটির সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা বেগম চিনু তার আপন বড়বোন এবং তার বড় ভাই আলী বাবর বিএনপির রাঙামাটি জেলা কমিটির যুগ্ম সম্পাদক।
