বিশেষ প্রতিবেদক
রাঙামাটি জেনারেল হাসপাতালে এক নব জাতক শিশুর জন্ডিস পরীক্ষায় ভুল রিপোর্ট দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন শিশুটির পিতা মামুন । রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: শওকত আকবর খানও ওই জন্ডিস পরীক্ষার রিপোর্টের বিষয়টিতে ‘ভুল ধরা পড়েছে’ বলে স্বীকার করেছেন।
ডাক্তার বলছেন রোগী সুস্থ,কিন্তু রিপোর্টে রোগীর অবস্থা আশংকাজনক। এ নিয়ে বিপাকে পড়েছেন এক নবজাতক শিশুর বাবা। নবজাতকের বাবার অভিযোগ জেনারেল হাসপাতালে পরীক্ষা করানোর রিপোর্টে ভুল রিপোর্ট দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রাঙামাটি সরকারি হাসপাতালে।
এ বিষয়ে ভূক্তভোগী মো.মামুন বলেন,‘গত ১৭ জুলাই তার স্ত্রীর সিজারে এক ছেলে সন্তান পৃথিবীর মূখ দেখে। নবজাতক শিশুটি অসুস্থ হলে ২০ তারিখে শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো.শওকত আকবর খানকে দেখান। নবজাতকের অবস্থা খারাপ দেখে রাঙামাটি সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে ঐদিনে নবজাতককে হাসপাতালে ভর্তি করান মামুন। দুইদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর কর্মরত চিকিৎসক ডাক্তর এমএ হাই জন্ডিস পরীক্ষার জন্য বলেন। জন্ডিস পরীক্ষা করার পর রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে দেয়া রিপোর্টে আসে ২২.১ পয়েন্ট। রিপোর্ট দেখার পর ডাক্তার বলেন রোগীর ২২.১ পয়েন্ট হওয়ার কথা নয়। রোগী মোটামুটি সুস্থ আছে। ডাক্তারের সন্দেহ হওয়াতে বাইরের ল্যাব থেকে পরীক্ষা করানোর জন্য পরামর্শ দেন তিনি। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেসরকারি ল্যাব লেকসাইট হাসপাতালে পরীক্ষা করালে জন্ডিসের মাত্রা ৯ পয়েন্ট আসে। একই দিনে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে ২২.১ পয়েন্ট এবং লেক সাইট হাসপাতাল থেকে রিপোর্টে আসে ৯ পয়েন্ট। পরের দিন ২৩ তারিখে নবজাতককে ডাক্তার ছাড়পত্র দিয়েছেন।
‘সবকিছু তো মনে থাকে না। এখন কাগজপত্র দেখতে হবে। তারপর বলা যাবে’- বলে মন্তব্য করেছেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এমএ হাই।
অভিযোগকারী মামুন আরো বলেন,‘রোগীর বর্তমানে সুস্থ এবং বাসায় আছে। সরকারি হাসপাতালে যদি এমন করে তাহলে আমরা সাধারণ মানুষকোথায় যাবো..? আমার যারা গরীব অসহায় মানুষ সরকারি হাসপাতালের আশ্রয় নিই তখন ওখানকার রিপোর্ট আর চিকিৎসাগুলো যাতে ভালো হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ও শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো.শওকত আকবর খান বলেন,‘সে সময়ে আমি ঢাকায় ছিলাম। রাঙামাটি এসে বিষয়টি জেনেছি। হয়তো টেকনিক্যালি কিছু সমস্যা হয়েছে। যার কারণে ল্যাব টেকনেশিয়ানদের ডেকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে শিশুদের জন্ডিস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে রাঙামাটি জেনারেল হাসপাতালে এর আগে নবজাতকের জন্ডিস পরীক্ষা করা হতো না। সবগুলো বাইরে পরীক্ষা করানোর জন্য বলা হতো।’
Previous Articleচিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ স্বজনদের
Next Article খোলা বাজারে চাল বিক্রি শুরু থানচিতে
