থানচি প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় বান্দরবানে থানচি উপজেলা খাদ্য অধিদপ্তর, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে খাদ্যসশ্য বাজার দর ঊর্ধ্বগতির প্রবণতা রোধ করে নি¤œ আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য মন্ত্রণলায় পরিচালিত খোলা বাজারের চাল বিক্রয় (এমএস) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তথ্য সেবা কেন্দ্র প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ¤্রােসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন(শুক্র ও শনিবার ব্যতীত) মাসে সর্বোচ্চ ২২(বাইশ) কার্যদিবস (সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর/২০২২) তিন মাস ওএমএস কার্যক্রম পরিচালিত হবে।
সমতল ও দুর্গম এলাকার জন্য ভোক্তা পর্যায়ে(প্রতিটি পরিবারের নিকট ০৫ কেজি করে) চালের খুচরা বিক্রয়মূল্য প্রতি কেজি ৩০/-(ত্রিশ) টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন ০৫ কেজি করে ০২মে.টন চাল ৪০০টি পরিবারের মাঝে বিক্রয় করা হবে।
