কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলাধীন চিৎমরম বৌদ্ধ বিহার এলাকা হতে গাত্যা চাকমা (৪২) নামে এক ব্যক্তি শ্রমন নিতে এসে নিখোঁজ হয়েছে। তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীপুর উপজেলার তুল্যা কারবারি পাড়ার অধিবাসী। ঘটনার বিবরণে জানা গেছে, ওই ব্যক্তি শ্রমন হওয়ার জন্য গত শুক্রবার চিৎমরম বৌদ্ধ বিহারে এসেছিল এবং শ্রমন হয়েছিল। এরপর ধর্মীয়রীতি অনুযায়ী শ্রমন হওয়ার পর ওই ব্যক্তিকে বৌদ্ধ বিহারে অবস্থান করে ধর্মীয় বিষয়ে দীক্ষা গ্রহণ করতে হয়। নিখোঁজ ব্যক্তির উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসীর ধারণা, রাতের আঁধারে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হতে পারে। শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম কর্ণফুলী নদীতে নিখোঁজের সন্ধান করে চলছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
