রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার প্রবীণ বাসিন্দা মাহবুব আলী চৌধুরী আর নেই( ইন্নালিল্লাহে…. রাজেউন)।
১২ মে,মঙ্গলবার ১৮ রমজান ,বিকাল পাঁচটায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মাহবুব আলী চৌধুরী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার বাদ এশা তার নামাজে জানাজা শেষে রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তিনি রিজার্ভবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক,রিজার্ভবাজার ব্যবসায়ি সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা একেএম আল মনসুর চৌধুরীর পিতা।
রাঙামাটি আদালত অঙ্গনে দীর্ঘদিন রাইটার হিসেবে দায়িত্ব পালন করা মরহুম মাহবুব আলী চৌধুরী ছিলেন শহরের অন্যতম পরিচিত এক মুখ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাঙামাটি জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,জাসাস,নিউ রাঙামাটি(রিজার্ভবাজার) ব্যবসায়ি সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মনসুরের ব্যাচ-৯৪’র বন্ধুরা পৃথক পৃথক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
