খাগড়াছড়ির গুইমারা ২৪, আর্টিলারি ব্রিগেড রিজিয়ন বৃহস্পতিবার সকালে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত এমন বেশ কয়েকজনের পরিবারের হাতে রিজিয়ন সদর দপ্তরে সকালে আর্থিক অনুদান তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান পরম মহানুভব আল্লাহর রহমতের মাস। প্রত্যেকের উচিত আত্ম-মানবতার সেবায় এগিয়ে আসা। একে অন্যের সহযোগিতায় হাত বাড়িয়ে দিলে পরম করুনাময় অত্যন্ত খুশি হন।
অন্যান্যদের মধ্যে গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মইনুল আলম, বিএম মেজর ফজলে রাব্বিসহ সামরিক পদস্থ কর্মকর্তারা অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যাঁরা অনুদান পেয়েছেন তাঁদের কয়েকজন নূর মোহাম্মদ (৮০), শফিকুল ইসলাম (১৫), রেমা মারমা, মৃত অনসার সদস্য সুবেদ আলীর স্ত্রী আমেনা বেগম ও অন্যান্যরা।
