খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা হয়েছে।
জানা গেছে, খাগড়াছড়ি থেকে চট্রগ্রামগামী যাত্রীবাহি বাসটি (চট্রগ্রাম -জ ১১-০০০৭) গুইমারা উপজেলার কালাপানি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়ি চাপাপড়ে তিনজন নিহত হয়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
নিহতরা হলো, হাফছড়ির মো. বারেক ফরাজির ছেলে মো. তারিকুল ইসলাম ( ২০), মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়ার মো. ইউনুছ মিয়ার স্ত্রী রিপনা বেগম (২৪) ও তার কণ্যা জান্নাতুল ফেরদৌস (৪)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. জোবায়েরুল হক বলেন, স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ দুর্ঘনায় হতাহতদের উদ্ধার করেছে। আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জালিয়াপাড়া ইসলামিক মিশন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনা কবলিত বাসটির চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

১ Comment
Amin