বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকায় অবস্থিত এমএমসি ইটভাটায় অবৈধভাবে গাছ পোড়ানোর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
ইট ভাটায় অবৈধভাবে গাছ পুড়ানোর দায়ে এম এম সি ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বাঘাইছড়ি থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, ব্রিক ফিল্ডে যেন কাঠ পুড়ানো না হয় এবং পাহাড় কেটে ইট তৈরি করা না হয় সে লক্ষে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
