৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। দিবসটি উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ। এছাড়াও সভায় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Previous Articleসাধারন সম্পাদক হতে চান মমতাজ
Next Article খাগড়াছড়ি জেলার ৩৭ বছর পূর্তি
