খাগড়াছড়ি জেলা ঘোষনার ৩৭ বছর পূর্তি উপলক্ষ্যে র্যালি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকালে স্থানীয় সংগঠন ব্লাড ডোনারস এসোসিয়েশনের উদ্যোগে শহরে একটি র্যালি বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহরের শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। কর্মসূচিতে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন মিটন চাকমা, ব্লাড ডোনারস এসোসিয়েশেনের উপদেষ্টা ধীমান খীসা, নজরুল ইসলাম বাবলু, সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।
Previous Articleখাগড়াছড়ি বিএনপির আলোচনা সভা
Next Article রাজ বনবিহারে চীবর বানানো শুরু
