মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরীকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানিকছড়ি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীনের নেতৃত্ব আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহামুনি বাসস্টেশন গিয়ে পথসভার মাধ্যমে প্রতিবাদ সভা শেষ করে।
পথসভায় জেলা আওয়ামী লীগ নেতা এমএ রাজ্জাক, জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম মোহন, মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সোমবার জেলা শহরে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালায় এক যুবক। এই ঘটনার আড়াঁলে অসৎ উদ্দেশ্য ও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখতে হবে।’
