প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮নং সাব কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু এমপি খাগড়াছড়ি সফর করেছেন। সফরকালে তিনি শিশু কল্যাণ ট্রাস্টের আওয়াতাধীন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আতাউর রহমান, পৌর মেয়র মোঃ রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মিহির ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুলত বিদ্যালয়ের সুযোগ সুবিধা বৃদ্ধি ও কল্যাণের বিষয়টি বিবেচনা করার জন্য এই পরিদর্শন করেন বলে জানা গেছে। পরিদর্শনকালে স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু এমপি তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ির শিশু কল্যাণ ট্রাস্টের আওতাধীন খাগড়াছড়ির শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুল পরিণত করার ঘোষণা দেন। পাশপাশি জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চালু করার লক্ষ্যে প্রজেক্টর এবং ল্যাপটপ দেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে ৬৪ জেলায় ৬৪টি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও এখনো জাতীয়করণ করা হয়নি। এর আগে নজরুল ইসলাম বাবু বান্দরবান এবং রাঙামাটি সফর করেন। এবং শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় পরিদর্শন করেন।
