রাঙামাটি শহরের প্রাণ কেন্দ্র বনরূপা কাঁচাবাজার সংলগ্ন এইচবিপ্লাজা (ওয়ান ব্যাংকের নীচে) ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক রুচিসম্মত দেশীয় খাবারের প্রতিশ্রুতি নিয়ে’ যাত্রা শুরু করেছে ‘ভোজন বাড়ি’ রেস্তোরা এন্ড বিরানী হাউজ।
বৃহস্পতিবার বিকালে রাঙামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘ভোজন বাড়ি’ রেস্তোরার শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোজন বাড়ির স্বত্বাধিকারি এম. নেকবর আলী, পরিচালক এম. আলী আজগর মানিক, প্রোপ্রাইটরের পিতা আয়ুব আলি, ভাই রওশন আলি, বনরুপা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তাপস দাশ, ব্যবসায়ী হেলাল উদ্দিন, বখতেয়ার উদ্দিন,বি এম মার্কেট ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক এম এ জাহান লিটন, আবুল কাসেম মুন্না, প্রফেসর সঞ্জয় চাকমা, মহিউদ্দিন ফোরকান প্রমূখ।
ভোজন বাড়ির প্রোপ্রাইটর এম. নেকবর আলী বলেন, দেশীয় খাদ্য সহ বিভিন্ন ধরণের খাবারের আয়োজন থাকবে আমাদের ভোজন বাড়িতে। রুচি সম্মত সকল প্রকার খাদ্য পাওয়া যাবে এই রেস্তোরায়। সাথে যে কোন অনুষ্ঠানে খাবার সরবরাহ করা হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, ‘ভোজন বাড়ি’ রেস্তোরা ও বিরানী হাউজে বিভিন্ন প্রকার রুচি সম্মত ও সুস্বাদু বিরানী পাওয়া যাবে। সেই সাথে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় খাবারও পাওয়া যাবে।
রেস্তোরাটি উদ্বোধনের পূর্বে বনরূপা জামে মসজিদ, ফরেস্ট কলোনী জামে মসজিদের ঈমামরা রেস্তোয়ায় এসে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন,রেস্তোরাটির ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করে।
