খাগড়াছড়ি প্রতিনিধি ॥
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবারিয়ায় মৌলবাদী, বিএনপি-জামাত চক্রের তান্ডবলীলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।
এসময় তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি নষ্ট করার জন্য বিএনপি-জামাত চক্রান্ত করে যাচ্ছে। দেশব্যাপি সহিংস ঘটনা উস্কে দিয়ে বিশ্বে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি সকলকে সজাগ থেকে পরিস্থিতি মোকাবেলায় মাঠে থাকার আহ্বান জানান।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পার্থ ত্রিপুরা জুয়েল, যুবলীগের সেক্রেটারি কেএম ইসমাইল হোসেন, ছাত্রলীগের সভাপতি উবিক মোহন ত্রিপুরাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
