নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সকালে(০৩ অক্টোবর) জেলা সদরের কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সারাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদের মাঝে চিকিৎসা সেবা দিতে তাদের এ উদ্যোগ। আগামীতে এ কার্যক্রম আরও দূর্গম এলাকায় সম্প্রসারণের আশার কথা বলেন তারা। মেডিকেল ক্যাম্পে খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সহযোগীতা করেন।
এ ক্যাম্পের আওতায় ৫শতাধিক মানুষকে চিকিসাও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
