খাগড়ছড়িতে যৌথবাহিনীর অভিযানে ৩টি অস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্বার হয়েছে।
গত বুধবার মধ্যরাতের দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের প্রত্যন্ত ৭ মাইল এলাকার গণেশ টিলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্বার করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানায়, বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গনেশ টিলার হত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে যান। কম্বল বিতরণের একপর্যায়ে সাধারণ পাহাড়ি গ্রামবাসী সেনা সদস্যদের কাছে পেয়ে ইউপিডিএফ-এর সন্ত্রাসীদের নির্যাতনের কথা জানান। তাদের তথ্যের ভিত্তিতে এলাকাটিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে দুইটি এলজি, একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় সূত্রটি।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান অস্ত্র ও গুলি উদ্বারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় এখনও উদ্ধার করা অস্ত্র ও গুলি হস্তান্তর করা হয়নি।
