খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির প্রায় ১শ অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে প্রধান অতিথি খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী এ শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউটের উপ-পরিচালক জিতেন চাকমা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশ।
অনুষ্ঠানে প্রাথমিক-মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার, সাপনার বিতরণ করা হয়।
এছাড়া স্কুল পর্যায়ে ২৬জন শিক্ষার্থীদের মাঝে এক হাজার, কলেজ পর্যায়ে ২৭জন দুই হাজার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৩ শিক্ষার্থীদের মাঝে তিন হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
