খাগড়াছড়ি প্রতিনিধি ।।
পবিত্র রমজান মাসে বাজার মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে সোমবার খাগড়াছড়ি বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় সবজি বাজার, ফলের দোকান এবং মুদী ও মসল্লা দোকানে গিয়ে বাজার দর সম্পর্কে খোঁজ নেন।
রোজার মাসে অধিক মূল্যে কোন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রি বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেন। এছাড়া হোটেল পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান।
