খাগড়াছড়ি প্রতিনিধি ।।
খাগড়াছড়িতে কলেজ শিক্ষার্র্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে শহর সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলমগীর, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া সমাজ কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ নিশ্চিত করতে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। শেখ হাসিনা শত প্রতিকূলতার মাঝেও দেশের অর্থনীতি চাঙ্গা রেখেছে বলেও মন্তব্য করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পরে সরকারি মহিলা কলেজের ১শ১ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে সাড়ে ৩ হাজার টাকা করে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে নগদ টাকা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
